সর্বশেষ খবরঃ

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন টিভি অভিনেত্রী চেতনা

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন টিভি অভিনেত্রী চেতনা
প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন টিভি অভিনেত্রী চেতনা

অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের মেদ কমাতে গিয়ে দক্ষিণ ভারতীয় টেলিভিশন অভিনেত্রী চেতনা রাজের মৃত্যু হয়েছে। সোমবার ( ১৬ মে ) হাসপাতালের বিছানায় তার মৃত্যু হয়। প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন টিভি অভিনেত্রী চেতনা বলে জানা গেছে।

মেয়ের মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়।সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।২১ বছর বয়সী চেতনার পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতির জন্য প্রাণ গেছে তার। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়,পরিবারকে না জানিয়ে অস্ত্রোপচারের জন্য সোমবার সকালে ‘ফ্যাট ফ্রি’ অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুস পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল চারটা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক এই ফ্যাট অপসরণের অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা।

এই অভিনেত্রী বেশকিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির ‘গীত’, ‘দোরাসানি’ এবং ‘লার্নিং স্টেশন’সহ বেশকিছু টেলিভিশন সিয়ালে দেখা গেছে তাকে। এছাড়া ‘হাওয়াইয়ান’ নামের একটি মুক্তিপ্রতিক্ষিত সিনেমাতেও অভিনয় করেছেন চেতনা।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর