সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ
বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, ফেন্সিডিল, সিলডেনাফিল ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে।

বুধবার ( ২৮শে আগস্ট ) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ক্রিস্টাল মেথ আইস ০১ কেজি, ফেন্সিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, থ্রী পিচ ( সিল্ক ) ০৮ পিস, শাড়ী ( জরজেট ) ০৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস উদ্ধার করা হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার নেতৃত্বে কালীগঞ্জ সীমান্তে অভিযান পরিচালিত হয়। এসময় বিজিবি উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়। যার বাজার মূল পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা।

বিজিবি ব্যাটালিয়ন ১৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ তালিকা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের