সর্বশেষ খবরঃ

প্রেম প্রত্যাখান করায় যশোরে স্কুল ছাত্রীর মুখে ব্লেড চালালো যুবক

প্রেম প্রত্যাখান করায় যশোরে স্কুল ছাত্রীর মুখে ব্লেড চালালো যুবক
প্রেম প্রত্যাখান করায় যশোরে স্কুল ছাত্রীর মুখে ব্লেড চালালো যুবক

যশোর প্রতিনিধি:: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় যশোরের অভয়নগরে এক স্কুল ছাত্রীর মুখে ব্লেড দিয়ে পোঁচ দেওয়ায় রোহান ইসলাম (২১)নামের বকাটে যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে।

বুধবার বিকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্তর সংলগ্ন গরুহাট এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের হায়দার আলীর ছেলে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামীম হাসান জানান বৃহষ্পতিবার (২ মার্চ) থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এর প্রেক্ষ্যিতে অভিযুক্ত যুবক রোহানকে বৃহষ্পতিবার গ্রেফতার করেছে অভয়নগর থানাপুলিশ।

ভূক্তভোগী স্কুল ছাত্রী গনমাধ্যমকর্মীদের জানান,দীর্ঘদিন ধরেই রোহান তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রতিদিনের মতো বুধবার বিকালে সে স্কুল হতে বাড়ি ফেরার পথে গতিরোধ করে তাকে থামিয়ে আবারো প্রেমের প্রস্তাব দেন। এ সময় সে রাজি না হলে রোহান ক্ষিপ্ত হয়ে তার মুখে ব্লেড দিয়ে আঘাত করে।

তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ভূক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভূক্তভোগী ছাত্রীর মুখমন্ডলের ডান কানের পাশে বেøড দিয়ে ক্ষত করা হয়েছে।

অভয়নগর থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া রোহানকে অভয়নগর থানার নিয়মিত মামলায় যশোর আদালতে সোপার্দ করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন