সর্বশেষ খবরঃ

প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

আগামী এপ্রিলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং উত্তীর্ণদের জুলাইয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার ( ১০ মার্চ ) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়,সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে।কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।এরই মধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে।

এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।এ সমস্যা নিরসনকল্পে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন,জাতির উন্নয়ন, অগ্রগতি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই,এবং প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে,তাই সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ।এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।‌‌

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম,মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন,মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো খবর

নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাবের ব্রিফিং
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুরে র‍্যাবের ব্রিফিং
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
ধানের শীষের প্রচারণায় পটুয়াখালী উঠান বৈঠক
ধানের শীষের প্রচারণায় পটুয়াখালী উঠান বৈঠক
দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল
দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল
বেনাপোলে নেশার ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক
বেনাপোলে নেশার ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক