সর্বশেষ খবরঃ

রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

খুলনা জেলা প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ উদ্দীপনা, অবাধ নিরপেক্ষ ও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা, সর্বপরি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে রাত পোহালে খুলনার রূপসা উপজেলার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হচ্ছে। ৬৬ টি কেন্দ্রের মধ্যে ২৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করে সেই কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, সহ নির্বাচনী সামগ্রী, প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ , আনসার বাহিনী পৌঁছে গেছে। সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে আইচগাতী ইউনিয়নে ১৫ টি, শ্রীফলতলা ইউনিয়নে ১০ টি, নৈহাটি ইউনিয়নে ২০ টি, টিএসবি ইউনিয়নে ৮ টি এবং ঘাটভোগ ইউনিয়নে ১৩ টি সর্বমোট ৬৬ টি কেন্দ্রে রয়েছে। সহকারী নির্বাচন অফিসার মোঃ মুরাদ হোসেন জানান, ৬৬ টি কেন্দ্রে ৮১,১০৭ জন পুরুষ, ৮৪১৯১ জন মহিলা ভোটার, ৩ জন হিজরা সহ সর্বমোট ১,৬৫,৩০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কে রূপসা অফিসার্স ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক মীর জানান প্রতিটি ঝুকিপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ কনস্টেবল, ১ জন এসআই, ১৩ জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবে। সাধারন কেন্দ্রে ২ জন পুলিশ কনস্টেবল, ১২ জন আনসার নিয়োজিত থাকবে। এবারের নির্বাচনে নিরাপত্তারক্ষীদের কাছে অস্ত্র থাকবে। তিনি জানান নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রূপসা উপজেলায় ৫ টি ইউনিয়নে সেনাবাহিনীর ৩ টি চৌকস টিম, র্যাবের ভ্রাম্যমান টিম, বিজিবি এবং ভ্রাম্যমান পুলিশ বাহিনী নিয়োজিত থাকবে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা জানান, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও অর্থবহ করতে রূপসা উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সূত্রমতে নৈহাটি ইউনিয়নে মোঃ বদিউজ্জামান, আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়নে মাহেরা নাজনিন, টিএসবি এবং ঘাটভোগ ইউনিয়নে ইফতেখারুল ইসলাম শামীম দায়িত্ব পালন করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরনবিধি লঙ্ঘন বা কোনো কেন্দ্রে নির্বাচন বন্ধের বা আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করতে পারবেন। এছাড়া সার্বিক মনিটরিংয়ে রয়েছেন জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার খুলনা, উপজেলা নির্বাহী অফিসার এবং রূপসা থানা অফিসার্স ইনচার্জ। খুলনা-৪ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন এস কে আজিজুল বারী ( ধানের শীষ ) ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন ( দেওয়াল ঘড়ি ), চরমোনাই পীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ( হাতপাখা ) এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তেরখাদা উপজেলার বাসিন্দা এসএম আমজাদ হোসেন ( ফুটবল )।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ