সর্বশেষ খবরঃ

প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত দুজনকে ধরে পুলিশে দিলো জনতা

প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত দুজনকে ধরে পুলিশে দিলো জনতা
প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত দুজনকে ধরে পুলিশে দিলো জনতা

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলায় প্রতিবন্ধী এক যুবতীকে লিচু ক্ষেতে নিয়ে গিয়ে গনধর্ষণ করার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গত রবিবার ( ১৩ অক্টোবর ) দুপুর আনুমানিক ১২টায় দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি লিচু বাগানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী ঐ যুবতীকে কতিপয় দুষ্কৃতীকারি পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ।পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রতিবন্ধী মেয়েটি বর্তমানে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।গণধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়েটি একই ইউনিয়নের সোনাহার পাড়া এলাকার মোঃ মতিউর রহমানের মেয়ে।

ধৃত আসামীরা হলো একই ইউনিয়নের সোনাপাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ( ৩৮) এবং দক্ষিন নারায়নপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সালাম(৫৫)। অপর আসামীদের চিনতে না পাড়ায় এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে এলাকাবাসী জানায় ।

প্রত্যক্ষদর্শী আলাউদ্দিনের ছেলে সাদেকুল এবং মনছুর আলীর ছেলে সামিউর রহমান বলেন আমরা এই এলাকা দিয়ে যাবার সময় দেখি আব্দুস সালাম ও রফিকুল দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং এর কিছুক্ষণ পরেই প্রতিবন্ধী মেয়েটির কান্না শুনতে পেয়ে লিচু বাগানে দেখি মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে এবং চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। তখন আমরা আসে পাসের লোকজনকে ডেকে নিয়ে এসে তার পরিবারকে খবর দিয়ে ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেই।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন এবং কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন বলেন আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগতব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার