সর্বশেষ খবরঃ

প্রতিদিন ফল খাওয়ার উপকারীতা

প্রতিদিন ফল খাওয়ার উপকারীতা
প্রতিদিন ফল খাওয়ার উপকারীতা

শরীরের পর্যাপ্ত ভিটামিন ও খনিজ লবণের চাহিদা পূরণে প্রতিদিন ৪০০ গ্রাম শাকসবজি ও ফলমূল খেতে বলা হয়। এ ক্ষেত্রে প্রতিদিন দুটি করে মৌসুমি ফল( প্রতিটি ৫০ গ্রাম করে )খেতে হবে,যার একটিতে থাকবে সাইট্রাসের গুণাগুণ,অন্যটিতে ভিটামিন এ।

টকজাতীয় ফলে ভিটামিন সি, ফলিক অ্যাসিড ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ খনিজ লবণ পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন,ফলেট,ম্যাগনেশিয়াম।

এ ছাড়া ফলে আছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। ভিটামিন সি, ফলেট, অ্যান্টি–অক্সিডেন্ট রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। সর্দি-কাশির সংক্রমণ ও ক্যানসারের ঝুঁকি কমানোর পাশাপাশি কোলাজেন উৎপাদন করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি রক্ষা করে চুলের কোষ।

ফলের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ফসফরাস হাড় ও চুলের গোড়া মজবুত করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদ্‌রোগের ঝুঁকি কমায়, কিডনির পাথর প্রতিরোধে সহায়তা করে, পানিশূন্যতাও রোধ করে।

হিমোগ্লোবিন গঠনসহ শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় আয়রন,মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে,রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করে। এ–জাতীয় ফলগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভালো ভূমিকা রাখে।

শীতের হালকা আমেজ চলে এসেছে। ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন ভাইরাসজনিত সমস্যার পাশাপাশি দেখা যাচ্ছে ত্বক ও চুলের নানা সমস্যা। এসব সমস্যা মোকাবিলা করতে শরীর আর্দ্র রাখাসহ প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করা।

এ জন্য প্রতিদিন প্রয়োজনীয় খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি মৌসুমি ফল গ্রহণ একটি সহজ ও স্বাস্থ্যকর সমাধান হতে পারে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩