সর্বশেষ খবরঃ

প্রচন্ড তাপদাহে দিনাজপুরে জনজীবনে বিপর্যস্ত

প্রচন্ড তাপদাহে দিনাজপুরে জনজীবনে বিপর্যস্ত
প্রচন্ড তাপদাহে দিনাজপুরে জনজীবনে বিপর্যস্ত

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: প্রচন্ড তাপদাহে দিনাজপুরে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।

প্রচন্ড তাপকে উপেক্ষা করে ঘর থেকে বের হওয়াই মানুষের দায় হয়ে পড়েছে ।তবুও পেটের দায়ে যারা প্রচন্ড রোদ আর গরমকে উপেক্ষা করে ঘরের বাহিরে বের হচ্ছেন তাদের তেমন আয় হচ্ছেনা বলে জানান নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষ। প্রচন্ড তাপদাহ আর গরমে মানুষ খুঁজছে একটু স্বস্তির জায়গা।

দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায় সকাল ১১টা পর্যন্ত তাপমাত্রা ছিল ৩৯ডিগ্রি সেলসিয়াস এবং অতিবেগুনী সূচক ছিল অতি উচ ৯দশমিক ৭ ।বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৪১ডিগ্রি সেলসিয়াস এবং অতিবেগুনী সূচক কিছুটা কমে দাঁড়ায় ৮দশমিক ৮।

বাতাসের আপেক্ষিক আদ্রর্তা ছিল শতকরা ৪১ এবং বায়ুমন্ডলীয় চাপ ছিল ৯৯৩ হেক্টোপ্যাসালস। তবে বেলা বাড়ার সাথে সাথে বাতাসের আদ্রর্তা,অতিবেগুনী চাপ এবং বায়ুমন্ডলীয় চাপের কিছুটা তারতম্য হবে।

প্রচন্ড গরম আর রোদের প্রখরতাকে উপেক্ষা করে জমিতে ধান কাটছে কৃষক। তাদের সাথে কথা বললে জানায় প্রচন্ড রোদ আর গরমে খুব কষ্ট হলেও কি করবো?পেটের ভাত জোগার করতে হলে ধান না কাটতে আসলে আর উপায় কি?একদিন কাম না করলে তো আর পেটের ভাত জুটবো না।

এই প্রচন্ড গরমে জ্বর ,সর্দি কাশিসহ বিভিন্ন গরমজনীত রোগের প্রকোপ বাড়ছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে ।

আরো খবর

খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার