সর্বশেষ খবরঃ

পোস্টার লাগাতে গিয়ে খাগড়াছড়িতে গণপিটুনিতে চার জন আহত

পোস্টার লাগাতে গিয়ে খাগড়াছড়িতে গণপিটুনিতে চার জন আহত
পোস্টার লাগাতে গিয়ে খাগড়াছড়িতে গণপিটুনিতে চার জন আহত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত চার নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে চার নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পি জানান,আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর রাতভর শহরে বিএনপির নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন