সর্বশেষ খবরঃ

পুনরায় ট্রেন চালু ও টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

পুনরায় ট্রেন চালু ও টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
মানববন্ধনের ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা) জেলা প্রতিনিধি :: তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়কসহ রেল সেতু বা টানেল নির্মাণ ও বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত রেলপথ সংস্কার এবং পুনঃরায় ট্রেন চালুর দাবিতে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ২৪ আগস্ট ) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানা মোড়ে সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন এ মানববন্ধন ও পথসভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুতের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভা চলাকালে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্ঠা ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সরদার, গজারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শামছুল আলম সরকার, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ যুব মৈত্রি জেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার মৃণাল ও ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ভরতখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান। বক্তারা বলেন, তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ রুটে রেলসেতু বা টানেল নির্মাণ এবং বোনারপাড়া থেকে পুন:রায় ট্রেন চালুর দাবি জানান।

বক্তারা আগামী ২৯ আগস্ট পঞ্চগড় থেকে বোনারপাড়া পর্যন্ত চালু হতে যাওয়া ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি তিস্তামুখঘাট পর্যন্ত চলাচলের ব্যবস্থা নেয়ার জন্য রেলমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার