সর্বশেষ খবরঃ

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতিকী ছবি

বিশেষ প্রতিবেদক :: পাবনায় পূর্ব বিরোধের জেরে আবুল কাশেম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত আবুল কাশেম (২৭) তালবাগান পাড়ার আবুল হোসেনের ছেলে। রোববার ( ২৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টার দিকে শহরের তালবাগান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে,গত ৯ ফেব্রুয়ারি রাতে খাদিজাতুল কুবরা জামে মসজিদের জালসায় আবুল কাশেমের সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার পিতা লাড্ডু সুলতানের। পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে দেয়।

রোববার সন্ধ্যার আগে আবুল কাশেম তার বাড়ি থেকে বের হয়ে সামির হোসেনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল।এ সময় সামির ও তারা বাবা লাড্ডু সুলতান বাড়ি থেকে বের হয়ে আবুল কাশেমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আবুল কাশেমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান,দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো