সর্বশেষ খবরঃ

“পাঠান” সিনেমার দুই দিনের আয় ৩শো কোটি

“পাঠান” সিনেমার দুই দিনের আয় ৩শো কোটি
“পাঠান” সিনেমার দুই দিনের আয় ৩শো কোটি

মুক্তির প্রথম দিনেই “পাঠান” সিনেমাটি শত কোটির ক্লাবে পা রাখে আর দ্বিতীয় দিনে তা দুই শ কোটির ক্লাব ছাড়িয়েছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী পাঠান সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মোট আয় ৩০৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকার বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩