সর্বশেষ খবরঃ

পর্যটকবাহী গাড়ি উল্টে নিহত-১

পর্যটকবাহী গাড়ি উল্টে নিহত-১
পর্যটকবাহী গাড়ি উল্টে নিহত-১

কক্সবাজারের রামুতে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন সাত জন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আনোয়ারুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার ( ৬ জানুয়ারি ) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের হিমছড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ( ৬০ ) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। হতাহতরা পরস্পর আত্মীয়-স্বজন।

ওসি আনোয়ারুল বলেন, রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপ গাড়ি যোগে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্য তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন