সর্বশেষ খবরঃ

পটুয়াখালীতে শীক্ষার্থী ধর্ষণের মামলায় গ্রেপ্তার-২

পটুয়াখালীতে শীক্ষার্থী ধর্ষণের মামলায় গ্রেপ্তার-২
পটুয়াখালীতে শীক্ষার্থী ধর্ষণের মামলায় গ্রেপ্তার-২

স্টাফ রিপোর্টার :: পটুয়াখালীর দশমিনায় এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মন্টু শিকদার ( ৩০) ও তার সহযোগী শহিদুল ইসলামকে ( ৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকালে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে দশমিনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

বুধবার ( ২০ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার চরহোসনাবাদ থেকে মন্টুকে ও হাসপাতাল চত্ত্বর থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত মন্টু ও শহিদুলকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মন্টু শিকদারের বাড়ী এবং ওই শিক্ষার্থীর নানা বাড়ি চরহোসনাবাদ গ্রামের একই স্থানে হওয়ার সুবাধে মন্টু তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। গতকাল সকালে মন্টু তার মায়ের অসুস্থতার কথা বলে ওই শিক্ষার্থীকে দশমিনা হাসপাতালের একটি কেবিনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় শিক্ষার্থীর ডাকচিৎকারে সেবিকারা এগিয়ে আসলে মন্টু পালিয়ে যায়। মন্টুর সহযোগী ছিলো হাসপাতালে ওয়ার্ড বয় শহিদুল।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন