সর্বশেষ খবরঃ

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিয়ের বাদীতে বিষের কৌটা সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নিয়েছেন। প্রেমিক মোঃ হিজবুল্লাহ ( ২০ ) শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এওয়াজপুর গ্রামের মোঃ জুলফিকার আলী ভূট্টোর ছেলে।

মঙ্গলবার ( ২ নভেম্বর ) দুপুর ২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এওয়াজপুর গ্রামে প্রেমিকের বাড়িতে এ ঘটনাটি ঘটছে।

অনশনরত ওই কিশোরী ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌমুহনী এলাকার বাসিন্দা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। এ ঘটনার পর থেকে প্রেমিক হিজবুল্লাহ গা ঢাকা দিয়েছেন। পিতা মোঃ জুলফিকার আলী ভূট্টোর কোন বক্তব্য দিতে রাজি হননি। এ ঘটনায় ওই এলাকার সাধারন মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন বলেন, ঘটনাটি শুনেছি। মেয়েটি কিশোরী নবম শ্রেনীতে পড়ে তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী