সর্বশেষ খবরঃ

নিপুণ রায়কে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ

নিপুণ রায়কে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ
নিপুণ রায় ফাইল ছবি

ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার ( ২১ আগস্ট ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন তার বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গত ১ আগস্ট নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আজ এ আদেশ দিলেন আদালত।

গত ২৯ জুলাই পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এর পরদিন বিএনপির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার।

মামলায় এজাহারনামীয় আসামি করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। অজ্ঞাত আসামি করা হয় ৩০০-৪০০ নেতাকর্মীকে।

আরো খবর

শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি