সর্বশেষ খবরঃ

নাভারনে চলন্ত ট্রাকে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত-২

নাভারনে চলন্ত ট্রাকে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত-২
নাভারনে চলন্ত ট্রাকে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত-২

শার্শা প্রতিনিধি:: যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মূল সড়ক বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার ( ১৫ এপ্রিল ) দুপুরের সময় এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যান চালক আহত হয় ও কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তার পাশে একটি কৃষ্ণচুড়া গাছের বড় ডাল হঠাৎ করে চলন্ত একটি ট্রাক ( যশোর ট ১১-৬০৪২) এর উপর ভেঙে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

খবর পেয়ে নাভারন হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ ভাবে ট্রাকের উপর থেকে গাছটি মেশিন দিয়ে কেটে দ্রুত সরিয়ে ফেলার পর পুনরায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কেটে সরিয়ে ফেলেছে।সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২