সর্বশেষ খবরঃ

নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর

নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর

আরাফাত হোসেন ( বগুড়া ) জেলা প্রতিনিধি :: বগুড়ার নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার ( ২২ জুন ) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিমলা এলাকার দলিল লেখক মৃত জুলফিকার আলী তানসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেখতে পেয়ে স্থানীয়রা নন্দীগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে ওই পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ওই পরিবারের চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মৃত জুলফিকার আলী তানসেনের মেয়ে তামান্না আক্তার জানান,আমার বাবা নন্দীগ্রাম সাবরেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন,তিনি মারা গেছেন। আমার বড় ভাই ঢাকাতে চাকুরি করে। বাড়িতে কেউ থাকতো না ঈদের আগেই আমরা বাড়িতে আসি। বাড়িতে ঈদ করে গত দুদিন আগে ভাগবজর খালাদের বাড়িতে বেড়াতে যাই,কিন্তু হঠাৎ রবিবার সকালে পাশের বাড়ির আন্টি আমাদেরকে আগুন লাগার খবর দেয়।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ কহির উদ্দিন দেওয়ান জানান,রবিবার সকাল ছয়টার দিকে আমরা আগুনের খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরো খবর

শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী