সর্বশেষ খবরঃ

নতুন মহাসচিবকে সাতক্ষীরা জাতীয় পার্টির অভিনন্দন

নতুন মহাসচিবকে সাতক্ষীরা জাতীয় পার্টির অভিনন্দন
নতুন মহাসচিবকে সাতক্ষীরা জাতীয় পার্টির অভিনন্দন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার ( ০৭ জুলাই )জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হন।

এর আগে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব থেকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করা করেছিলেন জিএম কাদের।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী কে নতুন মহাসচিব পদে নিয়োগ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম গোলাম মোহাম্মদ কাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান ( আশু) যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান( বাবু ),সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পী সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার