সর্বশেষ খবরঃ

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার :: নড়াইল সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ( ২৭ জানুয়ারি ) জেলার ভওয়াখালী এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নীতিমালায় অনুযায়ী মিল গেট থেকে উৎপাদিত চাউলের বস্তার গায়ে এমআরপি দেয়ার কথা থাকলেও মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলে উৎপাদিত চাউলের বস্তায় তা দেওয়া হচ্ছে না। বরং অন্য মিলের বস্তা এনে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এছাড়া উৎপাদিত চাউলের বস্তা প্রতি প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম কম ওজনে বস্তা বাজারজাত করা হচ্ছে।

অন্যদিকে সাফা বিশুদ্ধ পানি নামের একটি প্রতিষ্ঠানের নেই বিএসটিআই-এর অনুমোদন, নেই বুয়েট ল্যাবেরও অনুমোদন। এছাড়া এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত পানির জারে নেই এমআরপি। এসব অপরাধে ভোক্তা অভিযানে ভোক্তা আইনের ৩৮ ও ৪৪ ধারায় মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলের মালিক আমিনুর রহমান মিঠুকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা আইনের ৩৭ ধারায় সাফা বিশুদ্ধ পানি সরবরাহকারি মালিক মোঃ মোতালেবকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরো খবর

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ