সর্বশেষ খবরঃ

নড়াইলে বিপুল পরিমান অবৈধ সিমকার্ডসহ ২ অনলাইন প্রতারক গ্রেফতার

নড়াইলে বিপুল পরিমান অবৈধ সিমকার্ডসহ ২ অনলাইন প্রতারক গ্রেফতার
নড়াইলে বিপুল পরিমান অবৈধ সিমকার্ডসহ ২ অনলাইন প্রতারক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি :: নড়াইলে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান অবৈধ্য সিমকার্ড,২টি বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব ও ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ মোঃ সবুজ শেখ (৩৫) ও মাহফুজুর রহমান (২৩) নামের দুই অনলাইন প্রতারক গ্রেফতার হয়েছে।

বুধবার ( ১০ জানুয়ারী ) সাইবার ক্রাইম ইনভেস্টিশন সেল ও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযান চালিয়ে ঐ দুই প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া অনলাইন প্রতারক সবুজ শেখ নড়াইল জেলার কালিয়া থানাধীন কলামনখালী গ্রামের মৃত আবু হানিফ শেখের ছেলে ও প্রতারক মাহফুজুর রহমান খুলনা জেলার সদর থানাধীন ট্রাফিক মোড় এলাকার মোঃ আবুল কালাম শেখের ছেলে।

নড়াইল জেলা পুলিশের দেওয়া প্রেস ব্রিফিং হতে জানা যায়,গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ সালে নড়াইল জেলার ভওয়াখালী গ্রামের আবু বক্কর মোল্লার ছেলে তৈয়ব আলী মোল্লা নড়াইল সদর থানায় একটি মামলা করেন। যাহার মামলা নং-২৮।

ঐ মামলার তদন্ত কর্মকর্তা আলী হোসেন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ২জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। আসামীদের দেওয়া তথ্য মতে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল সিম বিক্রেতাকে আটক করার জন্য তদন্ত কর্মকর্তা অভিযান অব্যাহত রাখে।

অতঃপর নড়াইল জেলার পুলিশসুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দাশাখার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সিমবিক্রেতার মূল হোতাসহ সবুজকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩