সর্বশেষ খবরঃ

নড়াইলের স্বেচ্ছাসেবক লীগ নেতা রোমান গ্রেফতার

নড়াইলের স্বেচ্ছাসেবক লীগ নেতা রোমান গ্রেফতার
নড়াইলের স্বেচ্ছাসেবক লীগ নেতা রোমান গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান (৩০) কে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।এফ আর রোমান রায়হান লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের ফরমান আলী শেখের ছেলে।

বুধবার ( ২৫ ডিসেম্বর )রাতে শ্যামলী সিকেডি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে র‍্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত সোমবার ( ৯ ডিসেম্বর ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মাশরাফি বিন মুর্তজাসহ ২৯৫ জনের নাম উল্লেখ ও ৩০০-৩৫০কে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত সেচ্ছাসেবকলীগ নেতা এফ আর রোমান রায়হান এ মামলায় ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

মামলার বিবরণে জানা গেছে,গত ( ৪ আগস্ট )লোহাগড়া উপজেলার সি অ্যান্ড বি চৌরাস্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান বাবু সহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা,বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।

এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে বাদী আরো উল্লেখ করেন।

আরো খবর

শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি