সর্বশেষ খবরঃ

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১
নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মোজাম্মেল মোল্যা ( ৩৫ ) নামের ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার টাউন হল মার্কেটের সামনে সুতার দোকান রয়েছে তার। উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মোঃ মিকাইল মোল্যার ছেলে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি )রাতে উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনের সুতার দোকান থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল্লাহ।

পুলিশ জানায়,মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনে মোজাম্মেল মোল্যা নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার