সর্বশেষ খবরঃ

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৫

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৪
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৪

উজ্জ্বল রায় ( নড়াইল) জেলা প্রতিনিধি :: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মারা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান।

এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন,এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৪
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৫
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
বেনাপোলে মাদক বিক্রেতাদের হামলায় ব্যবসায়ী আহত