সর্বশেষ খবরঃ

নড়াইলে খাজা হত্যাকান্ডে ৩৬ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলে খাজা হত্যাকান্ডে ৩৬ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে খাজা হত্যাকান্ডে ৩৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে খাজা মোল্যা (৪০ )নামের যুবক হত্যার ঘটনায় ইউনিয়ন বিএনপি নেতা পলাশ শেখকে প্রধান অভিযুক্ত করে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে।

শনিবার( ১৭ মে )সকালে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার মোল্যা।এ মামলায় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) মোঃ শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,খাজা মোল্যা হত্যা মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে।হত্যাকাণ্ডের পরে শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দুইজনকে ঘটনার দিনই গোপালগঞ্জ থেকে আটক করা হয়। তারা এ হত্যা মামলার ১৭ ও ২৭ নং এজাহার নামীয় আসামি। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য গত বুধবার ( ১৪ মে ) সকালে উপজেলার কুমোরডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যা নামের যুবককে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার