সর্বশেষ খবরঃ

নড়াইলে আওয়ামীলীগ কার্যালয়ে ওঠানো পতাকাটি পুনঃরায় খুলে ফেলা হলো

নড়াইলে আওয়ামীলীগ কার্যালয়ে ওঠানো পতাকাটি পুনঃরায় খুলে ফেলা হলো
নড়াইলে আওয়ামীলীগ কার্যালয়ে ওঠানো পতাকাটি পুনঃরায় খুলে ফেলা হলো

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি :: বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামীলীগের নড়াইলের লোহাগড়া উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পরে দেয়ালে লাগানো ছবি ও পতাকা খুলে ফেলা হয়।

উল্লেখ্য,গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আব্দুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই,তবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

আরো খবর

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড