সর্বশেষ খবরঃ

ধনকুবেরের পুত্রকে বিয়ে করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি

ধনকুবেরের পুত্রকে বিয়ে করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি
ছবি সংগৃহীত

বিয়ে করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া বিজয়ী অদিতি আর্য। বরের নাম জয় কোটাক।এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে এ খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার ( ৭ নভেম্বর ) মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কয়েক বছর আগে একটি পার্টিতে অদিতির সঙ্গে পরিচয় হয় জয় কোটাকের। সেখানে মাত্র কয়েক মিনিট কথা বলেন তারা। পরবর্তীতে জয় কোটাক অদিতিকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠান। তারপর সময়ের সঙ্গে তাদের মাঝে গড়ে উঠে সম্পর্ক। ২০২২ সালের আগস্টে বাগদান সারেন অদিতি-জয়। বাগদানের পর আইফেল টাওয়ারের সামনে তোলা ছবি পোস্ট করে বাগদানের ঘোষণা দেন।

কোটাক মহিন্দ্র ব্যাংকের মালিক উদয় কোটাকের পুত্র জয় কোটাক। ফোর্বসের জরিপে ভারতের শীর্ষ ধনীদের একজন উদয়। ‘কোটাক৮১১’-এর সহ-কর্ণধার অদিতির বর জয় কোটাক।

২০২১ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। ব্যবসার স্ট্যাটেজি এবং পণ্যের বিষয়টি দেখাশোনা করেন তিনি। বাবার ব্যাংকিং ব্যবসায় যোগ দেওয়ার আগে ম্যাককিনসের সঙ্গে ব্যবসা বিশ্লেষক হিসেবে কাজ করতেন।

‘মিস ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী অদিতি আর্য দিল্লির বাসিন্দা। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘ইসম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। পরবর্তীতে তামিল, কন্নড় সিনেমায় অভিনয় করেন। নাম লিখিয়েছেন হিন্দি ওয়েব সিরিজ ও সিনেমায়ও।

আরো খবর

 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড