সর্বশেষ খবরঃ

দেশব্যাপী জুয়েলারি ব্যবসা বন্ধের ঘোষণা

দেশব্যাপী জুয়েলারি ব্যবসা বন্ধের ঘোষণা
দেশব্যাপী জুয়েলারি ব্যবসা বন্ধের ঘোষণা

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ( বাজুস )সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

বুধবার ( ২৮ মে )বাংলাদেশ জুয়েলার্স সমিতির ( বাজুস ) বিবৃতিতে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা বলেন,সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ধরনের হয়রানি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, সহ-সভাপতির নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সব জুয়েলারি ব্যবসা বন্ধ থাকবে।

প্রসঙ্গত,বুধবার (২৮ মে )সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসা কেন্দ্র তাঁতীবাজারে নিজ প্রতিষ্ঠান থেকে মোঃ রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২