সর্বশেষ খবরঃ

দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল

দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল
দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জামাদি ও দায়িত্বপ্রাপ্ত জনবল পৌঁছে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় সোমবার দুপুরের পর এসব সরঞ্জাম ও জনবল সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়।

জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সবচেয়ে দুর্গম হিসেবে পরিচিত দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি,এই তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী কার্যক্রমের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুপুরে প্রথমে লক্ষীছড়ি সেনা জোনের হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করে শুকনাছড়ি ভোটকেন্দ্রে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে ফুত্যাছড়ি ও দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পৌঁছে দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান,“দুর্গম এলাকাগুলোর ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আগেভাগেই হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন। জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৮টি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চলেও ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো খবর

দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা