সর্বশেষ খবরঃ

দুমকির সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন

দুমকির সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন
দুমকির সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন

জাকির হোসেন হাওলাদার :: ” নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা, র‌্যালি, লিফলেট বিতরণ ও নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৪আগস্ট) উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়, ২৩ মাধ্যমিক বিদ্যালয়, ২৩ টি মাদ্রাসা ও ৮ টি কলেজে উক্ত কর্মসূচি পালন করা হয়। সরেজমিনে দেখা যায়, সরকারি জনতা কলেজ, কদমতলা কলেজ, আহমেদ হারুন বিএম কলেজ, সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসা,লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়, সৃজনি বিদ্যানিকেতন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়, চড়বয়েড়া মাধ্যমিক বিদ্যালয়, দুমকি এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতানি আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে আলাদা ভাবে উক্ত কর্মসূচি পালন করে।

দুমকি উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম জানান,বর্তমানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলাধীন সকল স্কুল ,কলেজ ও মাদ্রাসায় উক্ত কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ জানান, তাঁর আওতাধীন ৬১টি প্রাথমিক বিদ্যালয় আজ একযোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা,লিফলেট বিতরণ ও বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে।।জাকির হোসেন হাওলাদার দুমকি পটুয়াখালী।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার