সর্বশেষ খবরঃ

দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিংপ্লেছ’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়সংবর্ধনা

দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিংপ্লেছ’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়সংবর্ধনা
দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিংপ্লেছ’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়সংবর্ধনা

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের জনতা মোড়ে দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেছ এর আয়োজনে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার ( ১৩ফেব্রুয়ারি )বিকালে  পরিচালক শামীম সরকার সবুজ এর পরিচালনায় পরিচালিত এই কোচিং সেন্টারের অধ্যয়নরত ৩১জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ ( ফাইল,ইরেজার,সার্পনার,পেন্সিল , কলম ও পরীক্ষার সময়সূচি ) তিরণ ও সকলকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় ।

দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেছ’র পরিচালক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহচান হাবীব সরকার।

আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরাইনহাট উচচ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ সাইফুর রহমান,দক্ষিণ দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক চন্দন কুমার মিত্র,কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক আরিফুল ইসলাম,ইসলামী শিক্ষক রশিদুল ইসলাম।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নুসরাত জাহান নিপা,রুবাইয়া পারভীন এবং সিয়াম বাবু। সবশেষে আগামী ১৫ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোনাজাত ও দোয়া পাঠ করেন মোঃ হাফিজুর রহমান ।

আরো খবর

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার