সর্বশেষ খবরঃ

দিনাজপুর জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

দিনাজপুর জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান
দিনাজপুর জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক )।সোমবার ( ২৩ জুন ) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের একটি টিম।

এসময় তারা বেশ কিছু নথিপত্র যাচাই বাছাই করে এবং নির্বাচন অফিসের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে ।

দুদক কার্যালয় সুত্রে জানা যায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা কয়েনজন গ্রাহক হয়রানির শিকার হওয়ায় দুদক অফিসে অভিযোগ করে।সেই অভিযোগের প্রেক্ষিতেই দুদকের একটি টিম নির্বাচন অফিসে অভিযান চালায়, এবং বেশকিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায়।

দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন ,সেবা নিতে আসা কয়েকজন গ্রাহকের অভিযোগ ও দেশব্যাপি চলমান অভিযানর অংশ হিসেবে নির্বাচন অফিস দিনাজপুর কার্যালয়ে অভিযান চালাই।

নথিপত্র যাচাই বাছাই করে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে,বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে অভিযোগ বেশি রয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট পাঠানো হবে এবং তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন সুনির্দিষ্ট একটি অভিযোগের প্রেক্ষিতে দুদক আজ নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে।সেবা নিতে আসা কিছু মানুষের ভুল বুঝাবুঝির কারণে দুদকে অভিযোগ হয়েছে।আগামী দুই কার্যদিবসের মধ্যে জেলা উপজেলার গ্রাহকদের আবেদনের সব কাজ সম্পন্ন করা হবে,আর কোন কাজ পেন্ডিং থাকবে না ।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২