সর্বশেষ খবরঃ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন

চন্দন মিত্র (দিনাজপুর )জেলা প্রতিনিধ :: অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিগ্নে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪৩৩‌ সনের কার্য নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ( ১১ এপ্রিল ) আইনজীবী সমিতির ভবনে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় ।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৪৬ জন, এর মধ্যে ভোট প্রদান করেছেন ৫০৩ জন ভোটার। সংবাদ লেখা কালীন সময়ে ভোট গননা কার্যক্রম চলছে।

নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদের অনুকূলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর এডভোকেট মোঃ এনাম আলী ও অ্যাডভোকেট মোঃ খয়রাত আলী সমর্থিত প্যানেল, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এডভোকেট রেজাউল কবিল চৌধুরী ও মাহবুবুর রহমান ভুট্টো সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র থেকে ৮জনসহ মোট ৩৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনকালীন সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট মোঃ ইব্রাহিম ( ১ ) এবং সহযোগী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এডভোকেট মোঃ তহিদুল হক ( ১) ও একেএম মঞ্জুর রশিদ রতন।

আইনজীবীদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই আইনজীবী ভোটাররা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ আদালত প্রাঙ্গনে উপস্থিত হন।

আরো খবর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন