সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

দিনাজপুরে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা
দিনাজপুরে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: সনদ এবং নিবন্ধন ছাড়াই অর্থপেডিক ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দেবার অভিযোগে মোঃ মোশারফ হোসেন নামে এক ভূয়া অর্থপেডিক ডাক্তারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার( ২০এপ্রিল )দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার হাট রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় ভূয়া অর্থপেডিক ডাক্তার মোশাররফ হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল হুদা।এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ বিজয় কুমার রায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোন সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।

এবিষয় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল হুদা বলেন,ভুয়া ডাক্তার মোঃমোশারফ হোসেনের চিকিৎসক হিসেবে কোন ধরনের নিবন্ধন না থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে চিকিৎসা করে আসার অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান