সর্বশেষ খবরঃ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নিহত যুবকের ছবি ( সংগৃহীত)

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন মাদারীপুর জেলার শিবচরের শাহজালাল ( ৩৫) নামের এক ব্যক্তি। নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি এলাকার সোনামিয়া মাতবরের ছেলে। সে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন।

বুধবার ( ১৩ ডিসেম্বর ) বাংলাদেশ সময় রাত ২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এমন ঘটেছে। নিহতের চাচাতো ভাই সামাদ মাতবর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহজালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যান। সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সাথে একটি ব্যবসা শুরু করেন।

বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে তাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর ) ভোরে নিহতের খবর বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে বাড়িতে। নিহতের চাচাতো ভাই সামাদ মাতবর বলেন, আমার ভাই ৮/৯ বছর যাবত বিদেশে গেছে। ভোরে ওর মৃত্যুর খবর পাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সুব্রত গোলদার বলেন,এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ