সর্বশেষ খবরঃ

তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

এম কামরুজ্জামান ( শ্যামনগর ) প্রতিনিধি :: সাদপন্থী খুনি-সন্ত্রাসী কর্তৃক টঙ্গীতে তাবলীগের ঘুমন্ত সাথী ভাইদেরকে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার ( ২২ ডিসেম্বর ) সকাল ১০টায় শ্যামনগর পৌরসভার সদরে অবস্থিত লোকাল বাস স্ট্যান্ড চত্বরে সাতক্ষীরা উলামা পরিষদ ও উপজেলা উলামা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা উলামা পরিষদ সাধারণ সম্পাদক জামেআ হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওছুফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা উলামা পরিষদের সহ-সভাপতি ও শ্রীফলকাটী দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম মুফতি জিয়াউর রহমান।

শাহী মসজিদ মাদ্রাসার সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক, আল-খাইমা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমান সহ বিভিন্ন এলাকায় ওলামা একরাম।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার কওমি মাদ্রাসার শিক্ষক,ছাত্র,তাবলীগের জমায়েতের শত শত সদস্য ও ভক্তবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, স্বৈরাচারের দোসর সাদপন্থী খুনিদের আস্তানা বাংলার জমিনে হবে না। এবং শ্যামনগরে তাবলীগ জামায়াতের নাম করে খুনি সাদপন্থীদের কোন মসজিদে জমায়েত করতে দেওয়া হবে না।

গত ১৮ ডিসেম্বর বুধবার রাতের অন্ধকারে গভীর রাতে তাবলীগের সাথী ভাইদের উপর নৃশংস ভাবে সাদপন্থীর খুনিরা আক্রমণ করে। আমাদের ৪জন সাথী ভাই শাহাদাত বরণ করেন। আজকের মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সাদপন্থী খুনিদের বিচারের আওতায় আনতে হবে।তা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষ উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরো খবর

বেনাপোলে শুল্ক ফাঁকির অপচেষ্টায় জড়িত ৪ সি এন্ড এফ এজেন্ট লাইসেন্স স্থগিত
বেনাপোলে শুল্ক ফাঁকির অপচেষ্টায় জড়িত ৪ সি এন্ড এফ এজেন্ট লাইসেন্স স্থগিত
ফুল বিঝুর রঙে পাহাড়ে লেগেছে বৈসাবির ছোঁয়া
ফুল বিঝুর রঙে পাহাড়ে লেগেছে বৈসাবির ছোঁয়া
শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ১
শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ১
পাওনা টাকা চাওয়ায় কিশোর গ্যাং এর হামলায় সেলুন ব্যবসায়ী আহত
পাওনা টাকা চাওয়ায় কিশোর গ্যাং এর হামলায় সেলুন ব্যবসায়ী আহত
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি