সর্বশেষ খবরঃ

তদবির আনতে গিয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার

তদবির আনতে গিয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার
তদবির আনতে গিয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার

বিশেষ প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীকে বশের তদবির আনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২২)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ( ১ অক্টোবর ) ভোররাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রসুলপুর এলাকার এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়।তবে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

এরপর থেকে ওই নারী বাবার বাড়িতেই থাকতেন। একপর্যায়ে তিনি শহিদুল ইসলাম ফকিরের সন্ধান পান। যোগাযোগ করা হলে শহিদুল ফকির জানান, ২০ হাজার টাকা দিলেই স্বামীকে বশে আনা যাবে। ফকিরের কথা বিশ্বাস করে তাকে ১৬ হাজার টাকা পর্যন্ত দেন ওই নারী। এরপর থেকে তদবির দেয়াসহ বিভিন্ন বিষয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ করতেন শহিদুল।

সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর তদবিরের কথা বলে ওই নারীকে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জে আসতে বলেন শহিদুল। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আজ দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম বলেন,আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী