সর্বশেষ খবরঃ

চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ

চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ

চৌগাছা প্রতিনিধি :: যশোরের চৌগাছায় ঢাকাস্থ চৌগাছা সমিতির উদ্যোগে ১০০ জন অসচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় চৌগাছা-যশোর মহাসড়ক সংলগ্ন হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, বৈজ্ঞানিক সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান রাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত ও জনবান্ধব করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের মানসম্মত হাসপাতালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আধুনিক চিকিৎসা প্রযুক্তি,দক্ষ চিকিৎসক এবং মানবিক সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের পাশাপাশি সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী ও নৈতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

খুলনার সাবেক সিভিল সার্জন ডাঃএ. এস. এম. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত সচিব ( অবঃ) এ. কে. নাজমুজ্জামান শাহিন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলন এবং চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

একই দিন উপজেলা পরিষদ মিলনায়তনে চৌগাছা সমিতির উদ্যোগে ১০০ জন অসচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

 জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ,সহকারী সেক্রেটারি কামাল আহমেদ,চৌগাছা সমিতি, ঢাকার উপদেষ্টা মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মোহাম্মদ ফেরদৌস খান ও এম ইদ্রিস সিদ্দিকী,অর্থ সম্পাদক মেহেদী হাসান মিঠু, দপ্তর সম্পাদক শাহ আলম,প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড