সর্বশেষ খবরঃ

চরফ্যাশনে কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

চরফ্যাশনে কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান
চরফ্যাশনে কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে কারামাতিয়া কামিল ( এমএ ) মাদ্রাসার একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২ মার্চ ) কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ ও ছবক দেন মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দিস মাওঃ মোহাম্মদ ইয়াছিন।

এসময় বক্তারা মাদ্রাসার গৌরবের উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন,এখানে যারা ভর্তি হয়েছ তারা নিঃসন্দেহে মেধাবী ও ভালো পরিবারের সন্তান। শুধু শিক্ষার্থী হলেই চলবে না,সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে।

কোন রকম খারাফ কাজের সঙ্গে নিজেকে না জড়ানোর আহব্বান জানান বক্তারা। সকলকে দূর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধেও চেতনায় উদবুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহব্বান জানিয়ে বক্তারা বলেন,জাতিকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজম্মকে কাজে লাগাতে হবে। তোমরাই আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন ) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জিয়াউর রহমান,চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মোঃ আকতারুল আলম সামু।

স্বাধীনতা শিক্ষক পরিষদ( স্বাশিপ ) ভোলা জেলা শাখার আহব্বায়ক মোঃশহিদুল ইসলাম শামীম, জমিয়াতুল মোদারের্ছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃকামরুজ্জামান,ম্যানিজিং কমিটির সদস্য,মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছারা চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজ,জনতা বাজার ডিগ্রী কলেজ, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে নবীব বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীব বরণ ও ছবক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোহাম্মদ নুরুল আমিন।

আরো খবর

শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করল ইরান
আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করল ইরান
চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৪
চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে গ্রেফতার ৪
চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বেনাপোলের ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
বেনাপোলের ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার