সর্বশেষ খবরঃ

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন
মানববন্ধন চলাকালীন সময়ের ছবি

মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা।

শুক্রবার ( ৩ নভেম্বর ) সকাল ১১টা ৩০ মিনিটের সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শহীদ হারুনপার্ক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান নিলুফার আনজুম পপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মোহাম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৬ নং বোকাইনগর ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা বিএনপি জামাত কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করায় দোষীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং যে কোন মূল্যে এদেশে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত