সর্বশেষ খবরঃ

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৩ মে ) রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বিকাল ৫ টায় গৌরীপুর পাটবাজারস্থ রিপোর্টার্স ক্লাব কার্যালয় থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন ও সভাপতি রায়হান উদ্দিন সরকার। এছাড়াও আলোচনা সভায় গৌরীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায়, সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নির্যাতন বন্ধের জোড় দাবি জানান। বক্তারা আরও বলেন বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে দ্রুত তথ্য পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। তবে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ, তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের মনে করিয়ে দেয়—সত্যের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষের উচিত স্বাধীন সাংবাদিকতাকে সম্মান ও সহযোগিতা করা।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী