সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণঃ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণঃ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ছবি ( সংগৃহীত)

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে পায়েল নামের এক লম্পট সাড়ে ৩ বছর বয়সী এক কন্যা শিশুর‌ মুখ বেধে জোরপূর্বক ধর্ষন করেছে। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরনে কারণে আশংকাজনক অবস্থায় বগুড়া ( শজিমেক ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর বাজিদপুর গ্রামের দিনমজুর কামরুল ইসলাম ও তার স্ত্রী বৃহস্পতিবার বিকালে তার সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে বাড়ীতে রেখে জীবিকার তাগিদে বাড়ীর বাহিরে অবস্থান করছিল। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ীর জাইদুল ইসলামের লম্পট পুত্র পায়েল ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। বাড়িতে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে শিশুটিকে ঘরের বাহিরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

প্রতিবেশীরা শিশুটিকে পড়ে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায় ও তার বাবা ও মাকে খবর দেয়। এখবর পেয়ে শিশুটির বাবা মা শিশুটিকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণে কারণে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করে। ।

এ ঘটনায় রবিবার ( ১৩ আগষ্ট ) গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে বলে জানা গেছে।

আরো খবর

বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ
বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ
শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার
ছবি সংগৃহীত
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার