সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে চিনি কল চালু ও বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে চিনি কল চালু ও বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন
গোবিন্দগঞ্জে চিনি কল চালু ও বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন

আঃ খালেক মন্ডল :: বিগত সরকারের সময়ে বন্ধ করে দেয়া গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পূনরায় চালু করা ও বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২ অক্টোবর ) দুপুরে চিনিকল প্রাঙ্গনে রংপুর চিনিকল পূণঃরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ ও পরে সেখানেই মানববন্ধন শুরু হলেও স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিলে পরে তা বিশাল সমাবেশে রূপ নেয়।

এতে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকলকে অবৈধ ভাবে বন্ধ করে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম এক লাফে প্রায় চার গুণ বৃদ্ধি পায়।

পাশাপাশি এই চিনিকলের কাজ নাই, মজুরি নাই (কানামনা) চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবন যাপনে বাধ্য করে। অবিলম্বে চিনিকল চালু করা ও গরীব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

ছাত্রনেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নূরুল ইসলাম সরকার, ইউপি সদস্য সাবু মিয়া, মোটর শ্রমিক নেতা লাবু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাগর, ছাত্র নেতা নূর আলম, নূরে আলম সিদ্দিক ও শিক্ষার্থী অর্ণব প্রমূখ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার