সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

গাইবান্ধায় বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত
গাইবান্ধায় বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

বঙ্গমাতার জন্মবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান উপলক্ষে মঙ্গলবার ( ৮ আগস্ট ) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হয়ে কর্মসূচিরেউদ্বোধন করেন।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ প্রদান এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ভার্চুয়ালী অনুষ্ঠান শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, মাহমুদা বেগম পারুলসহ অন্যান্য বিভাগীয় সরকারি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭৫ জন সুবিধাভোগী নারীকে সেলাই মেশিন, ৩৭ জন নারী উদ্যোক্তাকে ১০ লাখ ৯৫ হাজার টাকার চেক, ৪০ জনকে নগদ ৮০ হাজার টাকা প্রদান এবং শিশুদের চিত্রাংকনে তিনটি বিভাগের ৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩