সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ট্রেনে কেটে নিহত নারীর পরিচয় মিলেছে

গাইবান্ধায় ট্রেনে কেটে নিহত নারীর পরিচয় মিলেছে
গাইবান্ধায় ট্রেনে কেটে নিহত নারীর পরিচয় মিলেছে

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। ওই নারীর নাম নমিতা রানী মহন্ত ( ২৭ )। নমিতা জেলা শহরের মাস্টারপাড়া এলাকার নয়ন চন্দ্র মহন্তের স্ত্রী।

সোমবার ( ২৪ জুন ) সকালে গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ( ২৩ জুন ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম রেলগেট এলাকায় অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

রেলওয়ে পুলিশ,প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,নয়ন ও নমিতা দম্পতির সংসারে ১০ বছরের একটি ছেলে রয়েছে। নয়ন তার স্ত্রী-সন্তান, বাবা-মা এবং ছোট ভাই-বোনদের নিয়ে একই বাসায় বসবাস করতেন। তাদের মধ্যে পারিবারিক অশান্তিও ছিল।

এরই এক পর্যায়ে রোববার বিকেলে সবার অজান্তে নমিতা বাড়ী থেকে বের হয়ে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম রেলগেট এলাকায় গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে সে ঘটনাস্থলেই মারা যান।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি আব্দুল মতিন বলেন,নিহত নমিতার আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের লোকজনকে জানানো হয়। ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি