সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: “সেবার ব্রতে চাকরি” গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শহরের পুলিশ লাইন্স স্কুলে শনিবার ( ১৬ মার্চ ) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় এবার ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে, গত ২০ ফেব্রুয়ারি প্রাথমিক বাছাই পর্ব শেষে ধারাবাহিক ভাবে এ নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপ সম্পন্ন করা হয়।

গাইবান্ধার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ কামাল হোসেন ( পিপিএম ) উপস্থিত থেকে এ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।

পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,কোনোরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অফিসারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ পরীক্ষার ফলাফল আগামী ২৩ মার্চ সকালে পুলিশ লাইন্স গাইবান্ধার ড্রিল শেডে প্রকাশ করা হবে। সেইসাথে ওইদিনই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেয়া হবে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩