সর্বশেষ খবরঃ

গণ বিশ্ববিদ্যালয় খুলছে ৪ অক্টোবর

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৪ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ( গবি ) সশরীরে পাঠদান শুরু হবে।একাধিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনা শুরুর পর গত বছর অনির্দিষ্টকালের জন্য ওয়েভার স্থগিত করা হয়েছিল।

রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ জানান, আগামী ৪ তারিখ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিচ্ছি। তবে সেক্ষেত্রে ইউজিসির নির্দেশনা অনুযায়ী করোনার এক ডোজ টিকা সম্পন্ন অথবা নিবন্ধন করতে হবে। স্ব শরীরে ক্লাস শুরুর আগ পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।

এছাড়া ক্লাস শুরুর পর পুনরায় শিক্ষার্থীদের ওয়েভার ( শিক্ষাবৃত্তি ) চালুর সিদ্ধান্ত হয়। সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে, সামজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে অবস্থান নিশ্চিত, শিক্ষক ও শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সার্বিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা, এপ্রিল-২০২১ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল ও ফার্মেসী বিভাগের বি.ফার্ম কোর্স জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেমিস্টারে পরিচালনার অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ( চলতি দায়িত্ব) অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানুর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান