সর্বশেষ খবরঃ

খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিয়ম করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিয়ম করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
ছবি সংগৃহীত

বিশেষ প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ম করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার ( ১৭ জুন ) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিয়ম হয়।

গুলশানের সেই বাস ভবন থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমাদের নেত্রীর সঙ্গে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।’ এসময় তিনি জানান, ‘তিনি (খালেদা জিয়া) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে যে ঈদ, তা দেশবাসী আনন্দ সঙ্গে পালন করতে পারেনি। সবাই কষ্টে আছে। আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

এই বিএনপি নেতা বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেভাবে যাতে অর্থনৈতিক, সামাজিকক উন্নতি হয়ে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে, তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,মির্জা আব্বাস,নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়,সেলিমা রহমান।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩