সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ৯ মামলার পলাতক আসামী লোহা কামাল গ্রেফতার

খাগড়াছড়িতে ৯ মামলার পলাতক আসামী লোহা কামাল গ্রেফতার
খাগড়াছড়িতে ৯ মামলার পলাতক আসামী লোহা কামাল গ্রেফতার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে ৯টি মামলার দূর্ধর্ষ পলাতক আসামী লোহা কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল’র সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার( মানিকছড়ি সার্কেল ) এ,কে,এম কামরুজ্জামান, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায়
এসআই(নিরস্ত্র)সঞ্জয় কুমার ঘোষ, এসআই(নিরস্ত্র) সুমন কান্তি দে ও সঙ্গীয় ফোর্সসহ মানিকছড়ির থানার সাপমারা মৃত হাবিল মিয়ার ছেলে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ কামাল হোসেন প্রকাশ লোহা কামাল(৪৮)-কে বৃহস্পতিবার বিকাল প্রায় সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানায়,আসামী মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের সহোদর এবং আওয়ামীলীগের সক্রিয় সদস্য।বিগত সময়ে তার দাপটে মানিকছড়ি এলাকার সাধারণ জনগণ ভীত-সন্ত্রস্ত ছিল।

আসামী তার সমস্ত মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে এবং কয়েকদিন পরপর স্থান পরিবর্তন করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। দীর্ঘ দিন যাবৎ আসামীকে অনুসরণ করে অবশেষে মানিকছড়ি থানা পুলিশের চৌকস টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানার রেজিষ্টার পত্র পর্যালোচনা করে দেখা যায় আসামীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ৯টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানায়,আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার