সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি ::  খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পারস্পরিক সহযোগিতা, তথ্যের সঠিক প্রবাহ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

সোমবার (০৪ মে ) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি হয় এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ে। তিনি সাংবাদিকদের সাথে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলুসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে আরও কার্যকর সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী